× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৪ পিএম

এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৪ পিএম

২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি।          ছবি- রূপালী বাংলাদেশ

২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়।

জেলে শহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।

ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাব। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকা বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দু'একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!