× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:২১ পিএম

নাতনিকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দাদির

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:২১ পিএম

নিহতের পরিবার। ছবি- রূপালী বাংলাদেশ

নিহতের পরিবার। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরন বেগম সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরন বেগম প্রতিদিনের মতো তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বড় বাংরাইল গ্রামের অনিল সূত্রধরের ছেলে বিপ্লব সূত্রধর। দুর্ঘটনার পর তিনি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Link copied!