× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৪:২৯ পিএম

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৪:২৯ পিএম

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু। ছবি- প্রতীকী

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু। ছবি- প্রতীকী

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সুলতানপুর গ্রামের হোছেন আলীর ছেলে মুজাহিদ (০৭) ও রসুলপুর গ্রামের জীবন হোসেনের ছেলে আপন (০৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।

নিহত দুই শিশুর খালু মফিজুর রহমান জানান, মুজাহিদ ও আপন মা-বাবার সাথে লাউখালী গ্রামে নানা ফারুক হোসেনের বাড়ি বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা দুই ভাই বাড়ির পাশে লাউখালী বাওড়ে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু মুজাহিদ ও আপনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!