ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতী সন্তান ডা. মো. আবদুস সেলিম ও তার সহধর্মিণী ডা. পারভিন সুলতানা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন। এর আগে ডা. মো. আবদুস সেলিম ড্যাব-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডা. পারভিন সুলতানা ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
ডা. মো. আবদুস সেলিম বর্তমানে অবসরে রয়েছেন এবং ডা. পারভিন সুলতানা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
ডা. মো. আবদুস সেলিম গৌরীপুর উপজেলার বীরপুর গ্রামের ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে জন্মগহণ করেন। তার পিতা মরহুম আব্দুল হামিদ গৌরীপুরের এমপি ছিলেন। তার চাচা গরিবের ডাক্তার-খ্যাত ডা. আব্দুল মান্নান গৌরীপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
গৌরীপুরের কৃতী সন্তান ডা. মো. আবদুস সেলিম ও তার সহধর্মিণী ডা. পারভিন সুলতানা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা মনোনীত হওয়ায় গৌরীপুরের বিএনপি ও তার সহযোগী সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন