× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৩১ পিএম

পরিত্যক্ত মাছের আড়তে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনো জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের শরীরে ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’

রূপালী বাংলাদেশ

Link copied!