× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১০:১৭ পিএম

এক ছাত্রীকে দুই ছাত্রের পছন্দ; ধাওয়া-পাল্টাধাওয়া, কলেজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১০:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে দুই ছাত্রের পছন্দ করাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনভর উত্তেচনা চলে কলেজে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিকেলে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

কলেজসূত্রে জানা গেছে, কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করে। এ নিয়ে দুই শিক্ষার্থী আজ সকাল ১০টার দিকে কলেজ চত্বরে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। এ সময় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিন শেডের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করে—এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপালী বাংলাদেশ

Link copied!