× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:২৪ পিএম

নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে: মান্না

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:২৪ পিএম

মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে। একটি সুখী, সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার; আর পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না।’

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, বিএনপির সাথেও কথা বলেছি। আমরা যৌথভাবে নির্বাচন করব। আওয়ামী লীগ ভালো কাজ না করায় আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে হলে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে।’

কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার ও জেলা সমন্বয়ক প্রভাষক সাইদুর রহমান সাগর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নাগরিক ঐক্যের উপদেষ্টা মশিউর রহমান পিয়েল, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ, হারুন-উর-রশিদ, মোর্শেদ মাহবুব হিরা, সাজু মিয়া, টিটু মিয়া, সৌরভ, জুয়েল, সবুজ, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান শাহিন, ইয়ার আলী খান ও ইন্না মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন: উপজেলা নাগরিক যুব ঐক্যের সভাপতি অমিত হাসান, যুব ঐক্য নেতা লেমন হোসেন, মাফিজার রহমান, পাপুল মিয়া, বাদল মিয়া, কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন যুব ঐক্যের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ইউনিয়ন ও উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।

পথসভা শেষে দেউলী ইউনিয়ন জামায়াত নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেনের নেতৃত্বে জামায়াতের শতাধিক কর্মী নাগরিক ঐক্যে যোগদান করেন।

Link copied!