× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৪০ পিএম

আদমদীঘিতে এক রাতে তিন রাইস মিলে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ধান এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ এবং আব্দুল মজিদের চালকল রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ২০ মন ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে।

একই রাতে চোরচক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের মেইন লাইনের খুটি থেকে ৪৫ হাজার টাকার বিপুল পরিমাণ বৈদ্যুতিক সংযোগ তার কেটে চুরি করে নিয়ে যায়। এসব চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে তারা দাবি করেন।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান এ চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

Link copied!