× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৪ এএম

হবিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৪ এএম

হবিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০

হবিগঞ্জের বানিয়াচং বিএনপির দুই নেতার মধ্যে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাখনিয়া গ্রামে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বিএনপি নেতা আকবর মিয়া ও মোর্শেদ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে তাদের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!