× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০১:৫১ পিএম

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০১:৫১ পিএম

আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।  ছবি- রূপালী বাংলাদেশ

আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দু’জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিন নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষী দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!