× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:১৯ পিএম

নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হেনেছে।

ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা আল আমিন বিন কাসেম, মাওলানা মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ, মাদরাসার শিক্ষার্থী ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Link copied!