× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৩০ এএম

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন, পকেটে মিলল ইয়াবা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৩০ এএম

যশোর কোতোয়ালি মডেল থানা। ছবি: রূপালী বাংলাদেশ

যশোর কোতোয়ালি মডেল থানা। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরে তানভীর হোসেন (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

তানভীর সাদেক দারোগা মোড়ের মিন্টু মিয়ার ছেলে। নিহত তানভীরের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বেজপাড়ার হায়দার আলীর ছেলে সাব্বির হোসেন জানান, আনসার ক্যাম্পের পেছনের দিকে তানভীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগে তানভীর মারা গেছেন। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশি টিম হাসপাতালে পৌঁছায়। প্যান্টের পকেট তল্লাশির সময় ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানিয়েছেন, তানভীর নানা অপরাধে জড়িত ছিল। মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!