× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:২৩ পিএম

পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:২৩ পিএম

রৌমারী থানা। ছবি: রূপালী বাংলাদেশ

রৌমারী থানা। ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

জাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, নিহত শিশু দুটি সম্পর্কে মামা-ভাগ্নে। বাদ জোহর শিশু দুটির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!