× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৫৭ পিএম

ছাত্রদল নেতা মো. লিখন। ছবি: রূপালী বাংলাদেশ

ছাত্রদল নেতা মো. লিখন। ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বাবুপাড়ার একটি টিনের ঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদল নেতা মো. লিখনকে (২৬) আটক করা হয়েছে। তিনি উপজেলার পৌরসভার বাসিন্দা এবং মৃত তারাচাদ শেখের ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

হারদীর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে সেনাবাহিনী অংশ নেয়। সঙ্গে ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান শুরুর আগে পুরো এলাকা ঘিরে রাখা হয়। পরে টিনের ঘরে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ সময় মো. লিখনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে যা তদন্তে সহায়তা করবে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতেও এই ধরনের অভিযান এলাকায় নিরাপত্তার অনুভূতি তৈরি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!