× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:১৫ এএম

ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:১৫ এএম

হেলে পড়া ভবন । ছবি- সংগৃহীত

হেলে পড়া ভবন । ছবি- সংগৃহীত

ময়মনসিংহ শহরের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। হেলে পড়ার খবর পেয়ে ভবনের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। তবে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা ভবনটির আশেপাশে ভিড় জমায়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোলকিবাড়ী বাইলেন কাজী অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ভবন মালিকের ভাই ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে ভবনের দেয়ালে ফাটলের রেখা এবং সামনের মাটিতে ফাটল লক্ষ্য করেন। তিনি বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা হেলে পড়া ভবনের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেন। 

রফিকুল ইসলাম আরও বলেন, ২০১১ সালে লন্ডন প্রবাসী আমার ভাই রিয়াজুল আমিন অরুণ এই পাঁচতলা ভবনটি নির্মাণ করেছিলেন। সম্প্রতি পাশের জায়গায় ‘গ্রিন ডেভেলপমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছে। তারা পাশের জায়গা না রেখে নিয়ম অমান্য করে পাইলিং করার কারণে আমাদের ভবনটি হেলে পড়েছে এবং দেয়ালে ফাটল এসেছে। আমরা আতঙ্কিত; কখন কী হবে, আল্লাহ ভালো জানেন।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. জাকারিয়া জানান, পাশের ভবনের পাইলিং কাজের কারণে হেলে পড়া ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পাইলিং কাজ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসিন্দাদের সরানো হয়েছে। 

তিনি বলেন, সিটি কর্পোরেশনের সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে বারবার চেষ্টা করও ‘গ্রিন ডেভেলপমেন্ট’ নির্মাণ সংস্থার কারো বক্তব্য পাওয়া যায়নি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং হেলে পড়া ভবনটি খালি করে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!