× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৮ পিএম

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর পথসভায় পুলিশের অংশগ্রহণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনি পথসভায় পুলিশের এক সদস্য অংশ নিয়েছেন এমন অভিযোগ উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহ। তিনি আগে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং বর্তমানে বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ওই পুলিশ সদস্য জামায়াতের স্লোগানসংবলিত একটি গান পরিবেশন করছেন।

জানা গেছে, ঘটনাটি গত ৭ ডিসেম্বরের। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা এলাকায় ওই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় দলটির জেলা ও বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন।

অভিযোগ প্রসঙ্গে এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহ বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তার দাবি, মুহাদ্দিস আব্দুল খালেক তাকে পুরস্কৃত করেছিলেন, সে কারণে তিনি গান গেয়েছেন। এ নিয়ে সংবাদ করার দরকার নেই।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই।’

এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!