× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:১২ এএম

ডিউটিরত পুলিশের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:১২ এএম

সদর থানা, বগুড়া।  ছবি- সংগৃহীত

সদর থানা, বগুড়া। ছবি- সংগৃহীত

বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত হারিয়ে যাওয়া ওই গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে, শনিবার রাতে এ ঘটনা ঘটে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা এলাকা ত্যাগ করে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ওই সময় তার কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি হারিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভোর ৪টার দিকে ডিউটি হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত কুমার। এরপর রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত গুলিগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানায় শটগানের গুলি নিখোঁজের ঘটনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে থানার পক্ষ থেকে প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!