× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:২৮ এএম

কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:২৮ এএম

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ছবি- রূপালী বাংলাদেশ

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তিনি গ্রীন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েক যুবক তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অন্যটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!