চকরিয়া পৌর শহরে মৃত মুরগি জবাই করে বিক্রির দায়ে কসাই কালু নামে এক মুরগি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা রূপায়ণ দেব।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কাঁচাবাজারের হালিম মার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে এলে মুরগির দোকানদারকে এ জরিমানা করে প্রশাসন।
এ ছাড়া মূল্যতালিকা না টাঙানোয় কাঁচাবাজারের বিভিন্ন মুরগির দোকানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চকরিয়া ভূমি কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, মৃত মুরগি জবাই করে বিক্রি করছে। বিষয়টি নিউজে দেখে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং দোকানদারকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিন কাঁচাবাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন