সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। জুয়েল রানা হলেন মোয়াজ্জেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক সম্পর্কের চেষ্টা ও বিয়ের প্রতিশ্রুতি না রাখার অভিযোগে ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের মামলা অনুসারে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন