× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৪১ পিএম

যশোরে চাকুসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। মহিন উদ্দিন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়া খাতুনকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে আসেন। তবে তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতালের গার্ডের সহায়তায় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।

তল্লাশি করার সময় তার ব্যাগ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধমূলক উদ্দেশ্যে মহিন উদ্দিন হাসপাতালে ঘোরাফেরা করছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আনিসুর রহমান জানান, মহিন উদ্দিন বার্মিজ চাকু নিয়ে কেন এসেছিলেন তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর হাসপাতালের তৃতীয় তলা থেকে থ্রি নট থ্রি এর ১টি গুলি, ১টি চাকু, স্টিলের ২টি হুক ও ৩টি সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি নামে এক যুবককে আটক করা হয়েছিল। রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া থানার সবুর মুন্সির ছেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!