× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৫৫ পিএম

উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের নির্বাচনি দায়িত্ব পালন শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৫৫ পিএম

কোস্টগার্ডের দায়িত্ব পালন শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

কোস্টগার্ডের দায়িত্ব পালন শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে মোংলা ও সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্ব পালন শুরু করেছে। এর অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দিতে শুরু করে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, এসব এলাকায় ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আমরা উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। এ জন্য ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্ব পালন করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!