× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা  প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৫২ পিএম

ভারতীয়দের ধাওয়া করে জব্দ করা মাছ ১৭ লাখে বিক্রি

মোংলা  প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৫২ পিএম

ভারতীয় জেলেদের ধাওয়া করে জব্দ করা মাছ ১৭ লাখে নিলামে বিক্রি করা হয়েছে। ছবি- সংগৃহীত

ভারতীয় জেলেদের ধাওয়া করে জব্দ করা মাছ ১৭ লাখে নিলামে বিক্রি করা হয়েছে। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের ধাওয়া করে জব্দ করা মাছ বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাটের মোংলায় মৎস্য বিভাগের ডাকা নিলামে মাছগুলো বিক্রি করা হয় ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায়।

বিষয়টি নিশ্চিত করেন মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী শিকার হওয়া অবৈধ মাছ নিলামে তুলে বিক্রির বিধান রয়েছে। এ কারণে অবৈধভাবে ভারতীয় জেলেদের জালে ধরা ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির আট হাজার সামুদ্রিক মাছ নিলামে তুলে বিক্রি করা হয়। মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

এর আগে রোববার (১৩ জুলাই) রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে নৌবাহিনীর সদস্যরা। ট্রলার দুটির দিকে টহলদল এগোতে থাকলে ট্রলারগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় জেলেরা।

তখন ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার এবং সঙ্গে থাকা ৩৪ ভারতীয় জেলেকে বাংলাদেশের জলসীমার মধ্যেই আটক করে নৌবাহিনী।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘আটক ৩৪ ভারতীয় জেলের বিরুদ্ধে সমুদ্র আইন বা মেরিন ফিশারিজ ‘ল’ ধরায় মামলা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এই মামলা করেন। আসামিরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। তাদের আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!