× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম

পাথরঘাটা কৃষক দলের আহ্বায়ক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক চৌধুরী মো. মারুফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট চাচা ও পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। চৌধুরী মারুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নূরুল ইসলাম মণি।

নিহত চৌধুরী মো. মারুফ পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় চলন্ত অবস্থায় তার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান। স্বজনরা জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাথরঘাটা থানার ওসি মং চেং লা বলেন, কৃষক দলের নেতার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পাথরঘাটায় পৌঁছালে সুরতহালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

নিহতের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় এবং স্বজনদের সূত্রে জানা গেছে. চৌধুরী মো. মারুফের জানাজা আগামীকাল বেলা ১২টায় পাথরঘাটায় অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!