× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:২৪ পিএম

ইউএনওর বিরুদ্ধে বাথরুমে কালক্ষেপণের অভিযোগ, অপসারণ দাবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে নুরুল ইসলাম মনি ইউএনও কার্যালয়ে উপস্থিত হলে ইউএনও ইশরাত জাহান দীর্ঘ সময় বাথরুমে অবস্থান করে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করেন। এতে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম ব্যাহত হয় বলে দাবি করেন বিএনপি নেতারা। এ ঘটনার প্রতিবাদে বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং ইউএনওর অপসারণের দাবি জানান।

বিক্ষোভ শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউএনও ইশরাত জাহানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি জানতে চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!