× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:১৪ পিএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, বিএনপি প্রার্থীকে সতর্ক করল ইসি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:১৪ পিএম

আলহাজ নূরুল ইসলাম মনি। ছবি : রূপালী বাংলাদেশ

আলহাজ নূরুল ইসলাম মনি। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ নূরুল ইসলাম মনিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সতর্কবার্তা প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম মনি মিছিলসহকারে পাঁচজনের বেশি ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে উপস্থিত হন এবং এতে ত্রাসের সৃষ্টি হয়। ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন ঘটে।

এ পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্বে কোনো ধরনের নির্বাচনি প্রচার না করার জন্য সতর্ক করেছে।

পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে সব ধরনের নির্বাচনি প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা অমান্য করা হলে আইন অনুযায়ী জরিমানা আরোপসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন ৩০ ডিসেম্বর বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর বৃহস্পতিবার (১ জানুয়ারি) বরগুনা-২ (১১০) আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম ওই প্রার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন এবং ৭ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ৭ জানুয়ারি নূরুল ইসলাম মনির আইনজীবীর মাধ্যমে শোকজের জবাব পর্যালোচনা করে নির্বাচন কমিশন এ সতর্কবার্তা প্রদান করে।

রূপালী বাংলাদেশ

Link copied!