× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৩৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্যকারী জামায়াত নেতার পদ স্থগিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৩৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা নির্বাচনি পথসভায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলটি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ওই মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছে দলটি।

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি এ ধরনের বক্তব্য দেওয়ার দায়ে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের নীতি ও আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!