× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৭ পিএম

আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৭ পিএম

আসামি হিরোন হাওলাদার। ছবি : রূপালী বাংলাদেশ

আসামি হিরোন হাওলাদার। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিরোন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার পর আত্মগোপনের চেষ্টা করে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পটুয়াখালী র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (ফেব্রুয়ারি) সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করব। পাশাপাশি অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। মামলায় হিরোন হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে এবং বাকি তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!