× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:১২ পিএম

সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:১২ পিএম

হামলায় আহত সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু। ছবি : রূপালী বাংলাদেশ

হামলায় আহত সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে বাসার সামনেই ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলার সময় লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হলে তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এ সময় ঘটনাস্থলে জামায়াতে ইসলামীর একটি মিছিল উপস্থিত হলে তারা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত গোলাম সরোয়ার হিরু বলেন, ‘পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।’

এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিবসহ একাধিক নেতাকর্মী দাবি করেন, সংশ্লিষ্টদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং রয়েছে এবং নিজেদের দ্বন্দ্ব আড়াল করতে বিএনপির ওপর দোষ চাপানো হতে পারে।

অন্যদিকে, পাথরঘাটা কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভায় দলের একাধিক নেতাকর্মী গোলাম সরোয়ার হিরুর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেন। দল পরিবর্তন ও নানা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর রাজনৈতিক জীবন বরাবরই আলোচিত।

Link copied!