× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৪৮ পিএম

বলেশ্বর নদীতে ১৪ বছরের জেলেকে অপহরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবন সংলগ্ন পাথরঘাটা পার্শবর্তী বলেশ্বর নদীতে নোঙর করা একটি মাছ ধরা ট্রলার থেকে মিরাজুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে অপহরণের খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ট্রলারসহ তাকে অপহরণ করে জলদস্যুরা। তবে কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

অপহৃত মিরাজুল মংলা উপজেলার উলুবুনিয়া এলাকার হাশেম সরদারের ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বুধবার গভীর রাতে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে ছিল মিরাজুল। হঠাৎ গভীর রাতে ট্রলারসহ ঘুমন্ত অবস্থায় ওই জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীরে নিয়ে যায়। আমরা পরিবারের সদস্যদের জানিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি।’

Link copied!