× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:০৬ পিএম

সরকারি মার্কেট দখলের চেষ্টা, উন্মুক্ত করার দাবি স্থানীয়দের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:০৬ পিএম

পরিত্যক্ত মহিলা মার্কেট। ছবি : রূপালী বাংলাদেশ

পরিত্যক্ত মহিলা মার্কেট। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলার খলিফারহাট বাজারে একটি পরিত্যক্ত মহিলা মার্কেট দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালীদের এমন তৎপরতার প্রতিবাদ জানিয়ে মার্কেটটি উন্মুক্ত ও চালুর দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় মার্কেটের জমির মালিকপক্ষ ও বাজার কমিটির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্বন্দ্বের কথা স্বীকার করে চরদুয়ানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, মহিলা মার্কেটটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, বাজারের স্বার্থে মহিলা মার্কেটটি পুনরায় চালু করা প্রয়োজন। কিন্তু একটি পক্ষ এটি ভেঙে ফেলার চেষ্টা করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

খলিফারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মৃধা জানান, ব্যবসায়ীদের নিয়ে মার্কেটটি সংস্কার করে বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে সংস্কারের উদ্যোগ নিলেও বিরোধের কারণে কাজ বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত সংস্কার করে স্থানীয় উদ্যমী নারীদের মধ্যে বরাদ্দ দিয়ে মার্কেটটি চালু করা হোক।

জমির মালিক কাঞ্চন আলী বলেন, চরদুয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারেচ মিয়ার উপস্থিতিতে মহিলা মার্কেট নির্মাণের জন্য তিনি জমি দান করেছিলেন। পরে জমিটি স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাঝির কাছে বিক্রি করেন।

কাইয়ুম মাঝি বলেন, ২০২৩ সালে আমি মার্কেটসংবলিত জমিটি কিনেছি। ২০০৩ সালে এখানে মহিলা মার্কেট নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি পরিত্যক্ত থাকায় ভেঙে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। তবে একটি পক্ষ মার্কেটটি সংস্কার করে চালু করতে চাচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, মহিলা মার্কেট বিষয়ে বিস্তারিত জানা নেই। বিষয়টি সরেজমিনে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!