× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৯ এএম

বরিশালে বিএনপি কর্মী খুন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন চৌধুরী নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। স্থানীয় বৌসেরহাট বাজারের অদূরে বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক কর্মী দেলোয়ার হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী এবং তাঁর ছোট ভাই কবির চৌধুরীর বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, দেলোয়ার চৌধুরী বৌসেরহাট বাজারে ইজারা উত্তোলনের কাজ করতেন। তারাবির নামাজ চলাকালে তিনি বাইসাইকেলযোগে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাদামতলা নামক এলাকায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়।

এই খুনের ঘটনায় নিহতের স্বজনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন চৌধুরী এবং তাঁর ছোট ভাই কবির চৌধুরীকে দায়ী করেছেন।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ জানান, দেলোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরীর জমি-সংক্রান্ত বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই নৃশংস খুনের শিকার হয়েছেন বিএনপি কর্মী।

তবে এই হত্যাকাণ্ডে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।

বিমানবন্দর থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর বিএনপি কর্মীর লাশটি রাস্তার পাশে হাঁটুসামান পানিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে বিমানবন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে র‍্যাব ও সিআইডিসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!