× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:২৬ পিএম

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি, জাল নোটসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:২৬ পিএম

আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং জাল নোট ।  ছবি : সংগৃহীত

আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং জাল নোট । ছবি : সংগৃহীত

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ, জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি চৌকস দল ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে মো. আরমান (১৯) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও আট হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরমান বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী তৎপরতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে জানা গেছে।

আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং জাল নোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সন্ত্রাস, চোরাচালান ও অপরাধ দমনে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!