ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:০৫ পিএম
মোটরসাইকেল আরোহী নিহত। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। চালক রাস্তার পাশে ডিভাইডারের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. সিয়াম। তিনি হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আরেকজন আরোহীর অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

বোরহানউদ্দিন থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।