× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৫৬ এএম

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৫৬ এএম

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। ছবি : সংগৃহীত

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। ছবি : সংগৃহীত

ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার (৩১ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

শুক্রবার (৩০ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভার কিছু এলাকাসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কারকাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড, গোলদার বাড়ি।

সদর উপজেলাধীন আগারপোল, মাদ্রাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্টগার্ড, সর্দারবাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ, কলঘাট বাজার, সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিলবাড়ি, সাহেব আলী মাকেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট, গ্যাসফিল্ড, ধোপাবাড়ি, খেয়াঘাটচৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইস, অটো ব্রিকস কোল্ডস্টোরেজ, শান্তির হাট ও ফ্রেন্ড ব্রিকস।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!