× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৫১ পিএম

নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামি দল : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, ‘নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই যে সেটি ইসলামি দল এবং তারা ইসলামের লোক। এটি একটি কট্টরবাদী দল। এই কট্টরবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হব। তারা এই দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব, যেখানে নারী-পুরুষ সকলে মিলেমিশে থাকবে। সকল ধর্মের মানুষ নিজের ধর্ম নিঃসংকোচে পালন করবে। এজন্য সবাই শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দেবেন। আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং নির্বাচনের পরে আমার কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করবেন।’

লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নুরুদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!