× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৪ পিএম

বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৮

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারের সময় তার নেতাকর্মীদের ওপর জামায়াত ও শিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করান।

ঘটনা ঘটে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে।

স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মৃধা বাড়ীর জামে মসজিদের সামনে উপস্থিত হলে জামায়াত ও শিবিরের সদস্যরা তাদের ওপর হামলা চালান।

আহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক গোলাম আক্তার মঈন চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বলেন, ‘ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারে নেতাকর্মীরা মৃধা বাড়ীর জামে মসজিদের সামনে আসলে পূর্বপরিকল্পিতভাবে জামায়াত ও শিবিরের কয়েকজন কর্মী আপত্তিকর ভাষায় মিছিল দিতে শুরু করে। আমাদের কর্মী নিরব মিয়াজী ও মান্নান তাদের আপত্তিকর স্লোগান দিতে নিষেধ করেন।

এই সময় আহাম্মদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন সদস্য মিলে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।’

অপর দিকে আহাম্মদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিন বলেন, ‘আমরা তাদের ওপর হামলা করিনি। উল্টো তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।’

দুলারহাট থানার ওসি মো. মিজান জানান, ‘এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উভয় দলের নেতাকর্মী উপস্থিত হওয়ার কথা রয়েছে।’

Link copied!