সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে মো. জানে আলম খোকাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন