× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম

৫৬ হাজার বর্গমাইলে কোনো চাঁদাবাজ থাকবে না : জামায়াত আমির

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয় তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।’

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিশাল এই জনসমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু তবুও তারা মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে দিয়ে মহৎ পেশায় ফিরে আসবে।’

পথসভায় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমানের হাতে নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে এই পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. দবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহসভাপতি আব্দুর রহমানসহ বগুড়া, শেরপুর ও ধুনট জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

Link copied!