× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:১৪ পিএম

ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ বহু বছর পর আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত দিনে বিপুল ভোটে আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন। যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবার উন্নয়ন হয়েছে। আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই আপনাদের কাছে আমাদের এলাকার সন্তান হিসেবে অনুরোধ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যাওয়ার পথে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের ধুনটমোড় এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।

উক্ত পথসভায় শেরপুর-ধুনটের হাজার হাজার মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ও সভাস্থলে ভিড় জমান।

এর আগে পথসভায় বক্তব্য রাখেন: শেরপুর-ধুনট নির্বাচনি এলাকার ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, শেরপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউসার কলিন্স প্রমুখ।

Link copied!