ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি গণসংযোগ করেন। এ সময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের গুরুত্বারোপ করেন এবং স্থানীয় জনগণকে ভোট দিতে উৎসাহিত করেন।

সাইফুল ইসলাম রনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকারের পুনরুদ্ধারের জন্য ধানের শীষের জয়ই একমাত্র বিকল্প। আমরা আশা করি জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করবে।’

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, কৃষকনেতা মোঃ শফিকুল ইসলাম, হামিদুল হক নাফরু, বেলাল শেখ দিপু, শাহ আলম মন্ডল, খোরশেদ ইমাম রতন, রফিকুল ইসলাম রাফি, সাকিরুল ইসলাম পল্লব, সংগ্রাম রায়, কামরুল হাসান খান, আদিব এবং ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।