× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৩৮ পিএম

শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ফরিদা খাতুন উপজেলার গাড়িদহ ইউনিয়নের পারভবানীপুর পূর্বপাড়া এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে ফরিদা খাতুনের সঙ্গে তার শাশুড়ির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে ঘরে থাকা অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বামী আরিফুল ইসলাম জানান, তার স্ত্রী কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুপুরে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে ফরিদার কথাকাটাকাটি হয়। সেই অভিমানে সবার অজান্তে তিনি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Link copied!