× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১১ পিএম

দুপচাঁচিয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে যুবদল নেতার নির্যাতনের অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় যুবদল নেতা এমদাদুল আকন্দের তালাকপ্রাপ্ত স্ত্রী নাছিমা বেগমকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এমদাদুল তালোড়া পৌর এলাকার মুড়াগাছা এলাকার মৃত আজিজুল আকন্দের ছেলে এবং তালোড়া পৌর যুবদলের আহবায়ক। এ ঘটনায় নির্যাতিত নাছিমা শুক্রবার (১২ মার্চ) দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১২ বছর আগে এমদাদুলের সঙ্গে কাহালু উপজেলার চাঁনপুরা গ্রামের মৃত ময়েজ মোল্লার মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এর মধ্যে এমদাদুল পারিবারিক কলহের কারণে তিনবার মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক দিয়েছেন। গত এক মাস আগে আবারও তাদের মধ্যে কলহের ফলে এমদাদুল নাছিমাকে তালাক দেন।

তালাক প্রদানের পর নাছিমা ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এমদাদুল নাছিমার ভাড়া বাসায় গিয়ে তার চরিত্রের মিথ্যা অপবাদ দেন এবং বেধরক মারপিট করে খুনের হুমকি প্রদান করেন। এ সময় নাছিমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন মারপিটের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!