ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলসাগর এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, অর্ধশতাধিক আহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) সকালে বাগবাড়ী এলাকায় ৯টি বগি লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা ও রাজশাহীসহ দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো আটকে আছে। এতে ঈদযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটে দাঁড়িয়ে আছে।

এছাড়া বাংলাবান্ধা-খুলনা মেইল আক্কেলপুর স্টেশনে এবং তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে অপেক্ষা করছে।