× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:০১ পিএম

দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্রসচিবসহ ৬ কর্মকর্তাকে অব্যাহতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষাসংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম এই তদন্তকার্যক্রম শুরু করেন। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন কেন্দ্রসচিব ও শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল রহমান, হল সুপার হায়দার আলী এবং কক্ষ পরিদর্শক আছমা খাতুন, জুয়াইরিয়া সুলতানা, কাওছার আহম্মেদ ও মামুনুর রশিদ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল গণিত (কোড : ১০৮) পরীক্ষার দিন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়ম ঘটে। কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ২৬ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিতদের জন্য বরাদ্দকৃত ‘মেঘনা সেট’-এর প্রশ্ন দেওয়া হয়। অন্যদিকে, ৯ নম্বর কক্ষে ২৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনকে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এই অনিময়ের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইদুজ্জামান হিমু অভিযুক্ত ওই ছয়জনকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতির নির্দেশ দেন। বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা আজ থেকে কাজ শুরু করেছেন।

তিনি আরও জানান, আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!