× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:১০ এএম

নাগর নদে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:১০ এএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার কাশিমালা এলাকায় নাগর নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার রাতে এ অভিযান যৌথভাবে পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কাশিমালা এলাকায় আব্দুর রহমান মন্টুর ইটভাটার সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো (পাম্প) মেশিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।

Link copied!