× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩৬ পিএম

শীতকালীন সবজিতে সয়লাব বাজার, নেই ক্রেতা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩৬ পিএম

নবীনগরে কাঁচাবাজারগুলোতে এখন শীতকালীন সবজিতে ভরপুর।  ছবি- রূপালী বাংলাদেশ

নবীনগরে কাঁচাবাজারগুলোতে এখন শীতকালীন সবজিতে ভরপুর। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাঁচাবাজারগুলোতে এখন শীতকালীন সবজিতে ভরপুর। দামও আগের তুলনায় কম। কিন্তু দাম কম হলেও বাজারে নেই তেমন ক্রেতা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকাল চলে এসেছে। বাজারে নানা ধরনের সবজি উঠছে। ব্যবসায়ীরা টাটকা সবজির পসরা সাজিয়ে বসেছেন। কিন্তু ক্রেতা নেই। ক্রেতার অভাবে সবজি বিক্রি করতে না পারায় অনেক সময় পচে যাচ্ছে। ফলে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছে।

এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, আমদানি বেশি এবং উপজেলার আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দেশি সবজি বাজারে আসছে। ফলে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ক্রেতা বাড়েনি।

নবীনগর সদর বাজারের একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোরবেলায় বাজারের চিত্র একেবারেই ভিন্ন। তখন আশপাশের গ্রাম থেকে আসা দেশি সবজিতে বাজার ভরে যায় এবং ক্রেতারাও ভিড় জমায়। অনেকেই ভোরেই বাজার সেরে ফেলেন। কারণ সেই সময়ে টাটকা শাকসবজি সহজে ও তুলনামূলক কম দামে পাওয়া যায়।

এ ছাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ‘বউবাজার’ নামক বাজারগুলোর জন্য বড় বাজারে ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ। এসব বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি সহজেই পাওয়ায় অনেকেই আর শহরের বড় বাজারে আসছেন না।

ফলে সকাল ১০টার পর নবীনগর সদর বড় বাজারে সবজি থাকলেও ক্রেতা চোখে পড়ে না বললেই চলে।

বিক্রেতারা জানান, সারাদিন দোকান খোলা রেখেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। এতে করে লাভের বদলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের।

সব মিলিয়ে শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও ক্রেতা সংকটে পড়েছেন নবীনগর সদর বাজারের সবজি ব্যবসায়ীরা।

তারা আশা করছেন, সামনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বাজারে আবারও ফিরবে ক্রেতার কোলাহল। 

রূপালী বাংলাদেশ

Link copied!