× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩৯ পিএম

ফসলি জমি থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের বালুমহালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে এলে গ্রামের জনসাধারণ বাধা দেয়। বালুমহলের পার্শ্ববর্তী মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাকারীদের ওপর গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

গুলিবিদ্ধরা হলেন—মো. আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে নেওয়ার সময় গ্রামের জনসাধারণ বাধা দিলে সন্ত্রাসী বাহিনী প্রথমে মীর্জাচরের তিন-চারটি স্পিডবোটে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং পরে গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের ফসলি জমি ধ্বংস করছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!