ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কসবায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পিকআপ আটক করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৩১/এম এলাকা থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ থেকে ১,২৬৬ পিস ভারতীয় শাড়ি ও ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আটক পিকআপসহ মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।’