× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৮ পিএম

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে মোটরসাইকেল পুড়ে ছাই

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৮ পিএম

দুর্বৃত্তদের আগুনে মোটরসাইকেল পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

দুর্বৃত্তদের আগুনে মোটরসাইকেল পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের আগুনে একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে পাশের বসতঘর অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

রোববার (২৫ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর কড়ৈতলী দর্জি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মো. শাহাদাৎ দর্জির ব্যবহৃত হিরো হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় ফরিদ হোসেন দর্জি বলেন, দুর্বৃত্তরা ভোর রাতে মো. শাহাদাৎ দর্জির ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ডাক চিৎকার শুনে সবাই দৌড়ে এসে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা হয়। ফলে পাশের দুটি বসতঘর রক্ষা পায়। এর মধ্যে মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। 

ভুক্তভোগী শাহাদৎ দর্জি বলেন, আমাদের বাড়ির কাজ চলমান বিধায় আমিসহ পরিবারের সবাই ছোট দুটি ঘরে ঘুমাচ্ছিলাম। ছোট ঘর দুটির মাঝখানে আমাদের বাইক রাখা ছিল। বাইকসহ ঘরের পেছনের দিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, আগুনের তাপে চোখ মেলেই দেখি মাথার ওপর আগুন, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুই ঘরে। মহান আল্লাহর রহমতে জীবন নিয়ে বের হতে পেরেছি। পানির ব্যবস্থা ছিল বিধায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাহাদাৎ দর্জি।

রূপালী বাংলাদেশ

Link copied!